Sunday, May 17, 2026
বাড়িখবররাজ্যবটতলা বাজারে গৃহবধূর উপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি

বটতলা বাজারে গৃহবধূর উপর হামলার অভিযোগ, রক্তাক্ত অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি

আগরতলার বটতলা বাজার এলাকায় পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক গৃহবধূর উপর হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত গৃহবধূ স্নিগ্ধা ঘোষ (২০)-কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। অভিযোগ অনুযায়ী, শনিবার রাতে স্বামী শংকর তাঁতির সঙ্গে কোনো বিষয়কে কেন্দ্র করে বচসা বাধে স্নিগ্ধার। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বামীর হাতে আক্রান্ত হন তিনি। ঘটনার জেরে গুরুতর জখম হন ওই গৃহবধূ। পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত অবস্থায় স্নিগ্ধাকে উদ্ধার করে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য