Tuesday, May 12, 2026
বাড়িখবররাজ্যগকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ডে ছাগলসহ আটক এক চোর

গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ডে ছাগলসহ আটক এক চোর

প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি, অটো চালকদের তৎপরতায় আটক চোর।প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গকুলনগর এলাকায়। তবে অটো চালকদের সতর্কতায় শেষ রক্ষা হলো না চোরের। সোমবার গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ড থেকে ছাগলসহ এক চোরকে হাতেনাতে আটক করা হয়।জানা গেছে, অভিযুক্ত চোর হরিশনগর চা বাগান সংলগ্ন রেল ব্রিজের সামনে থেকে একটি ছাগল চুরি করে। পাছে ছাগলটি চিৎকার না করে, সেই জন্য সেটির মুখ বেঁধে অত্যন্ত সতর্কতার সাথে গকুলনগর রাস্তারমাথা অটো স্ট্যান্ডে নিয়ে আসে।ছাগলটির মুখ বাঁধা দেখে অটো চালকদের মনে সন্দেহের দানা বাঁধে। তারা একত্রিত হয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে অসংলগ্ন কথা বলতে থাকে। এরপর চালকরা তাকে কিছুটা ‘উত্তম-মাধ্যম’ দিলে সে স্বীকার করে নেয় যে ছাগলটি সে রেল ব্রিজ এলাকা থেকে চুরি করে এনেছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চোর এবং উদ্ধার হওয়া ছাগলটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় অটো চালকদের সাহসিকতা এবং তৎপরতার প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য