২৫শে বৈশাখ উপলক্ষে বিশ্বকবি Rabindranath Tagore-এর ১৬৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল সাপ্তাহিক সাংস্কৃতিক হাট। শনিবার সকালে এই উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়।
প্রভাত ফেরিতে রাজ্যের বিশিষ্ট রবীন্দ্রশিল্পী, কচিকাঁচা এবং অসংখ্য রবীন্দ্রঅনুরাগী অংশগ্রহণ করেন। ছোট ছোট শিশুদের নানা সাজে সজ্জিত উপস্থিতি প্রভাত ফেরিকে আরও আকর্ষণীয় করে তোলে।
প্রথমে Umakanta Academy প্রাঙ্গণের সামনে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত শিল্পী ও অনুরাগীরা। এরপর সেখান থেকেই শুরু হয় প্রভাত ফেরি। রবীন্দ্রসঙ্গীত ও কবিতার আবৃত্তির মধ্য দিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় Ujjayanta Palace-এর সামনে।
সাংস্কৃতিক হাটের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ও বাঙালির সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই প্রতিবছরের মতো এ বছরও এই আয়োজন করা হয়েছে। বিশ্বকবির আদর্শ ও সৃষ্টিকে স্মরণ করে দিনভর নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।



