Sunday, May 3, 2026
বাড়িখবররাজ্যঅঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের ৮ দফা দাবিতে প্যারাডাইস চৌমুহনীতে গণঅবস্থান

অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের ৮ দফা দাবিতে প্যারাডাইস চৌমুহনীতে গণঅবস্থান

ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপারস্ ইউনিয়নের ডাকে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে ৮ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা উপস্থিত হয়ে নিজেদের দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি তুলে ধরেন।গণঅবস্থান মঞ্চ থেকে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে সকল অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের চাকরি নিয়মিত করতে হবে। পাশাপাশি কর্মীদের জন্য ন্যূনতম ৪১ হাজার টাকা এবং সহায়িকাদের জন্য ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের দাবি জানানো হয়। এছাড়াও গ্র্যাচুয়িটি ও পেনশনের সুবিধা চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, রাজ্যের কোনও অঙ্গনওয়াড়ী কেন্দ্র বন্ধ করা চলবে না এবং শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্ত কর্মসূচি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমেই চালাতে হবে। F.R.S. বাধ্যতামূলক করার বিরুদ্ধেও তারা সরব হন। এছাড়াও কর্মীরা দাবি করেন, ফিডিং বিল বাজারদর অনুযায়ী নির্ধারণ করে নিয়মিত প্রদান করতে হবে এবং মোবাইল বিলের পরিমাণ বাড়িয়ে তা সময়মতো মেটানোর ব্যবস্থা করতে হবে। গণঅবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য