Sunday, September 13, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, মে মাসে ফল প্রকাশের সম্ভাবনা

ত্রিপুরায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, মে মাসে ফল প্রকাশের সম্ভাবনা

আজ রাজ্যজুড়ে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরে মোট ৪৭৩১ জন পরীক্ষার্থী রাজ্যের ১৫টি নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ২০৮৬ জন ছাত্র এবং ২৬৪৫ জন ছাত্রী ছিল।

পরীক্ষার্থীদের আবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, ৬০৪ জন শুধুমাত্র পি.সি.এম. (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স) গ্রুপের জন্য, ২৬৬৬ জন পি.সি.বি. (ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি) গ্রুপের জন্য এবং ১৪৬১ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে।

পরীক্ষা কেন্দ্রগুলির বণ্টনেও ছিল বিশেষ পরিকল্পনা। পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক আটটি কেন্দ্র রাখা হয়, আর বাকি প্রতিটি জেলায় একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বায়োলজি এবং বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ম্যাথমেটিক্স পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সম্পূর্ণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

বোর্ড সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য