Saturday, April 18, 2026
বাড়িখবররাজ্যআগরতলায় উন্নত চিকিৎসার নজির, আইজিএম হাসপাতালে জটিল চোখের অপারেশনে সফলতা

আগরতলায় উন্নত চিকিৎসার নজির, আইজিএম হাসপাতালে জটিল চোখের অপারেশনে সফলতা

আগরতলা: রাজ্যেই এখন অত্যাধুনিক ব্যবস্থাপনায় চোখের জটিল অপারেশন সম্ভব হচ্ছে, ফলে আর বহিরাজ্যে চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে না রোগীদের। এমনই এক সফলতার নজির গড়ল আগরতলার আইজিএম হাসপাতাল।

দক্ষিণ ত্রিপুরার পালটানার বাসিন্দা স্বদেশ নমঃর ৬ বছরের কন্যা যোস্মিতা নমঃ জন্ম থেকেই দৃষ্টিহীন ছিল। শিশুটির দুই চোখেই ক্যাটারাক্ট (ছানি) থাকায় সে কোনো কিছুই দেখতে পেত না। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (RBSK)-এর উদ্যোগে তাকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রবীন্দ্র দাস শিশুটির দুই চোখে সফলভাবে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন। অপারেশনের পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি ফিরে পাচ্ছে, যা পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।

এই প্রসঙ্গে ডাঃ রবীন্দ্র দাস জানান, “আগে যেসব জটিল চোখের অপারেশনের জন্য রোগীদের রাজ্যের বাইরে যেতে হত, এখন সেগুলোই আইজিএম হাসপাতালেই অত্যাধুনিক প্রযুক্তিতে করা সম্ভব হচ্ছে। এতে সময় ও খরচ—দুটোই কমছে এবং রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন।”

চিকিৎসকদের এই সাফল্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যের মানুষের জন্য এটি এক বড় স্বস্তির খবর, কারণ এখন চোখের বিভিন্ন জটিল সমস্যার সমাধান মিলছে নিজের রাজ্যেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য