Wednesday, November 25, 2026
বাড়িখবররাজ্যশুভাশিস গাঙ্গুলীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

শুভাশিস গাঙ্গুলীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা: পুলিশ হেডকোয়ার্টারের অদূরে সিপিআইএম নেতা শুভাশিস গাঙ্গুলীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। গতকাল রাতের এই ঘটনার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ সিপিআইএমের অন্যান্য নেতৃত্ব। ঘটনাটির তীব্র নিন্দা জানান তাঁরা।এদিন ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মপদ্ধতি ও নির্বাচনী কৌশল রয়েছে। প্রতিটি দলই নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে। তবে বর্তমান শাসকদলের কৌশল কী, তা একমাত্র তারাই বলতে পারবে।মানিক সরকারের অভিযোগ, শাসকদল ভোটারদের ভয় পাচ্ছে। আর সেই কারণেই এ ধরনের অশোভনীয় কার্যকলাপে জড়িয়ে পড়ছে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্যে নির্বাচনের আগে বিরোধী দলগুলির নিরাপত্তা ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ নিয়ে উদ্বেগের বিষয়টিও উঠে আসে।উল্লেখ্য, গতকাল রাতে পুলিশ সদর কার্যালয়ের কাছেই সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছে সিপিআইএম। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এখন নজর রয়েছে প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য