Wednesday, November 25, 2026
বাড়িখবররাজ্যরামনগরে নম্বরপ্লেটহীন বিলাসবহুল গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৪ বছরের শিশু, আইজিএম চৌমুহনীতে...

রামনগরে নম্বরপ্লেটহীন বিলাসবহুল গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৪ বছরের শিশু, আইজিএম চৌমুহনীতে উত্তেজনা-গাড়িতে ভাঙচুর

আগরতলা: পুর নির্বাচনকে কেন্দ্র করে যখন রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত, ঠিক সেই সময় রাজধানীর রামনগর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা। নম্বরপ্লেটবিহীন একটি বিলাসবহুল গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে মাত্র চার বছরের এক শিশু। দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে সেটিকে আটক করেন। এরপর ক্ষুব্ধ জনতা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। বুধবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকে আইজিএম চৌমুহনী এলাকায়। জানা গেছে, বুধবার দুপুরে বর্ডার গোল চক্কর এলাকায় মাদ্রাসা থেকে দিদির সঙ্গে বাড়ি ফিরছিল চার বছরের শিশু ইউসুফ। সেই সময় দ্রুতগতিতে আসা নম্বরপ্লেটবিহীন একটি বিলাসবহুল গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় শিশুটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। আচমকা এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করার পরিবর্তে গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা গাড়িটির পিছু ধাওয়া করেন। পরে ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে আইজিএম চৌমুহনীর কাছে গাড়িটিকে আটক করা সম্ভব হয়। ততক্ষণে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় জমে যায়। দুর্ঘটনায় শিশুর গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। একপর্যায়ে উত্তেজিত জনতা আটক গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, আহত শিশু ইউসুফকে দ্রুত উদ্ধার করে প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি এবং আঘাতের গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যদের দাবি, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের লোকজন। এদিকে, দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই যুবক উত্তেজনাকর পরিস্থিতির সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। গাড়িটিতে কোনও নম্বরপ্লেট ছিল না। ফলে গাড়ির মালিকানা এবং চালকের পরিচয় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে নম্বরপ্লেট ছাড়া একটি বিলাসবহুল গাড়ি রাস্তায় চলাচল করছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার খবর পেয়ে পুলিশকর্মীরা হাসপাতালে গিয়ে আহত শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ, গাড়িতে থাকা দুই যুবকের পরিচয় এবং পরবর্তী সময়ে গাড়ি ভাঙচুরের ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ। একটি ছোট শিশুর দুর্ঘটনাকে কেন্দ্র করে রামনগর থেকে আইজিএম চৌমুহনী পর্যন্ত যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শহরের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত পলাতক দুই যুবককে শনাক্ত করে এবং এই ঘটনায় কী আইনি পদক্ষেপ গ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য