Tuesday, September 15, 2026
বাড়িখবরখেলাআগামীকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক বনাম আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ

আগামীকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক বনাম আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শনিবার (৯ আগস্ট) সকাল ৮টায় আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগরতলা ক্রীড়া সাংবাদিক ক্লাব এবং ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন-এর আইনজীবীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচটি ঘিরে ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আগরতলা ক্রীড়া সাংবাদিক ক্লাবের জার্সির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। জার্সি উন্মোচন করেন ক্লাবের সভাপতি শান্তনু বণিক এবং সম্পাদক সন্তোষ গোপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের দুই সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক মীনাক্ষী ঘোষ এবং পৃষ্ঠপোষক সংস্থা রাধাকৃষ্ণ জুয়েলার্স-এর প্রতিনিধি সত্যেন্দ্র দেবনাথ। এই ম্যাচের জন্য জার্সি প্রদান করেছে রাজ্যের অগ্রণী স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান রাধাকৃষ্ণ জুয়েলার্স।

ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের হয়ে মাঠে নামবেন বিহ্বল নন্দী মজুমদার, রতন দত্ত, অরিজিৎ ভৌমিক, আপন জমাতিয়া, ধীমান গোপ, সঞ্জিত দেববর্মা, বিভাস দেববর্মা, চন্দন দেবনাথ, অনির্বাণ তলাপাত্র, কেনেথ, শুভ্র শর্মা, চিংফ্রু মগ, ধ্রুবজ্যোতি সাহা, উমেশ ধানুক, অনুজিৎ দে এবং জোসেফ কাইপেং।

অন্যদিকে আগরতলা ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে খেলবেন সন্তোষ গোপ, শান্তনু বণিক, সুভাষ ঘোষ, উমাশঙ্কর ভট্টাচার্য, সুমিত সিনহা, মেঘধন দেব, কিঙ্কর শীল, প্রসেনজিৎ সাহা, অভিজিৎ মজুমদার, অমিত দেববর্মণ, রবিন কলই, শুভঙ্কর দে, জাকির হুসেন, স্বপন কান্তি দে, দেবাশীষ বসু, কৃষ্ণ দেববর্মা, স্বপন মিয়া এবং অঞ্জন দেব। আয়োজকদের আশা, এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং খেলাধুলার মাধ্যমে ক্রীড়া সাংবাদিক ও আইনজীবীদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য