রাজ্যে দক্ষ জাতীয় পর্যায়ের রেফারির সংখ্যা বাড়ানোর লক্ষ্য নিয়ে আগরতলার এনএসআরআরসিসি (NSRCC) হলে অনুষ্ঠিত হচ্ছে ওয়েট লিফটিং ন্যাশনাল ক্যাটাগরি-২ রেফারি এক্সামিনেশন। ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের অনুমতিক্রমে আয়োজিত এই পরীক্ষায় মোট ছয়জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
বর্তমানে ত্রিপুরায় জাতীয় পর্যায়ের ওয়েট লিফটিং রেফারির সংখ্যা তুলনামূলকভাবে কম। সেই ঘাটতি পূরণ এবং ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় দক্ষ রেফারি তৈরি করার লক্ষ্যেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।
পরীক্ষার্থীদের লিখিত ও ব্যবহারিক দক্ষতার মূল্যায়নের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ন্যাশনাল ক্যাটাগরি-২ রেফারি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ক্রীড়া মহলের মতে, এই উদ্যোগের ফলে ত্রিপুরায় ওয়েট লিফটিংয়ের পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে জাতীয় মানের প্রতিযোগিতা পরিচালনার ক্ষেত্রে রাজ্যের সক্ষমতা বৃদ্ধি পাবে।



