রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আজ বিকাল চারটায় আগরতলা প্রেস ক্লাবে রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের পাশাপাশি কয়েকজন কৃতি ক্রীড়াবিদ সহ মোট ৫০ হাতে তুলে দেয়া হয় দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র। এই বীমার যাবতীয় খরচ বহন করেছে এ এস জে সি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায় সহ বিশিষ্ট অতিথিরা।
এরপর বিকাল সাড়ে পাঁচটায় উমাকান্ত মাঠে নৈশালোকে এক প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ফুটবল টীমের মুখোমুখি হয় টি এফ এর আজীবন সদস্যদের একমাত্র সংগঠন ফোরাম ফর লাইফ মেম্বারস । এদিকে এই প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আজ সন্ধ্যায় উমাকান্ত মাঠে যেন রাজ্যের ফুটবল জগতের তারকাদের মেলা বসেছিল। মাঠে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের আই জি কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা।নৈশালোকে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে একদিকে রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকরাদের নিয়ে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের টীম তো অন্য দিকে রাজ্যের সব প্রাক্তন দিকপাল ফুটবলারদের ভীড়ে টি এফ এর আজীবন সদস্যদের একমাত্র সংগঠন ফোরাম ফর লাইফ মেম্বারস। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় হাসিল করে ফোরাম। আজকের জোড়া কর্মসূচি সফল ভাবে অনুষ্ঠিত হওয়ার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।



