Tuesday, March 17, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদদীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিতিবিরক্ত হয়ে অবশেষে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধা গৃহবধূ।...

দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিতিবিরক্ত হয়ে অবশেষে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধা গৃহবধূ। ঘটনা মঙ্গলবার বিকেলে তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকায়


খবরে প্রকাশ, তেলিয়ামুড়া থানা এলাকার বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা প্রদীপ মজুমদারের স্ত্রী রূপালি মজুমদার মঙ্গলবার বিকেলে বাড়ির সকলের নজর এড়িয়ে নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়। পরিবার ও এলাকার সূত্রে জানা গেছে, রূপালি মজুমদার নামের বছর ৪৭-এর এই গৃহবধূ কদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। অবশেষে মঙ্গলবার উনার স্বামী প্রদীপ মজুমদার অফিসে ও ছেলে স্কুলে সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিবারের সকল সদস্যের নজর এড়িয়ে নিজের রান্নাঘরে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হয় বছর ৪৭-এর ওই গৃহবধূ। পরবর্তীতে অফিস থেকে এসে গৃহবধূর স্বামী তথা প্রদীপ মজুমদার ঘটনাটি প্রত্যক্ষ করে, উনার চিৎকারে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা ছুটে আসে। খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তর ও তেলিয়ামুড়া থানায়। পরবর্তীতে ছুটে আসে পুলিশ ও অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।পরবর্তীতে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার তদন্তকারী পুলিশ অফিসার তথা সেকেন্ড ও.সি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, রূপালি মজুমদার আত্মঘাতী হওয়ার পূর্বে একটি সুসাইড নোট লিখে রেখে গেছেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে, উনার স্বামী প্রদীপ মজুমদার সম্পূর্ণ নির্দোষ। পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য