Saturday, November 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই মহকুমা শাসকের উদ্যোগে খোয়াইতে ৭টি পোলিং স্টেশনে মহিলা ভোট কর্মীদের দ্বারা...

খোয়াই মহকুমা শাসকের উদ্যোগে খোয়াইতে ৭টি পোলিং স্টেশনে মহিলা ভোট কর্মীদের দ্বারা ভোট করানোর উদ্যোগকে স্বাগত জানান পুর বাসি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৮ শে নভেম্বর…. ২৭ শে নভেম্বর অর্থাৎ শুক্রবার দিনটি ছিল পুর পরিষদের নির্বাচনের দিন। এই দিনটিকে লক্ষ্য রেখে খোয়াই মহকুমা প্রশাসন একটি অভিনব পন্থা গ্রহণ করেন ভোটকে সুন্দর ও সুদৃঢ করার লক্ষ্যে।এই লক্ষ্যকে সামনে রেখে খোয়াই পুর পরিষদের নির্বাচনে ভোট দান পর্বকে মডেল ভোটে পরিণত করতে এক অভিনব পন্থা গ্রহণ করেন খোয়াই মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহা। দেখা গেছে খোয়াই পুর পরিষদের নির্বাচনে মহিলা ভোটারদের সংখ্যা বেশি। তাই খোয়াই মহকুমা প্রশাসন ভোটার সহ মহিলাদের উৎসাহিত করার জন্য সাতটি পোলিং স্টেশন কে মডেল পোলিং স্টেশনে রূপান্তরিত করে। এর মধ্যে রয়েছে খোয়াই পুর পরিষদের অন্তর্গত ৪,৫,৬,৭,১১,১৩ এবং ১৫ নং ওয়ার্ডটি। এই সাতটি ওয়ার্ডে ভোট পরিচালনা করবেন সমস্ত মহিলারা। পাশাপাশি এখানে মহিলা নিরাপত্তা কর্মীরাও রয়েছে। এই সাতটি কেন্দ্রকে মডেল ভোট তৈরি করে ভোটারদের সমস্ত ধরনের সুযোগ-সুবিধার জন্য যা যা ব্যবস্থা করা দরকার তাই করা হয়েছে। তার মধ্যে রয়েছে পানি জলের ব্যবস্থা, দিব্যাঙ্গন ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে হুইল চেয়ারের, এবং এই ব্যবস্থাগুলি সঠিকভাবে করা হয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ প্রশাসন এবং মহাকুমা শাসক তথা এই নির্বাচনের রিটার্নিং অফিসার রিমিতা সাহা সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে নিজে পরিদর্শন করেন বিভিন্ন মডেল ভোট কেন্দ্র গুলি এবং সমস্ত বিষয়ে খোঁজ-খবর নেন ভোটগ্রহণের আগে যে ভোটধানে নিযুক্ত মহিলা ভোটকর্মীদের কোন ধরনের অসুবিধা রয়েছে কিনা। তাছাড়া এই সাতটি ভোটকেন্দ্রে ভোট দিতে আসা গণদেবতা দের বসার জন্য এবং প্রচন্ড রোদের মধ্যে ভোটার লাইনে দাঁড়িয়ে থাকাকালীন সময়ে যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য ছাউনির ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই সাতটি মডেল ভোট কেন্দ্র গুলিকে সুন্দরভাবে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো হয়। তাছাড়া খোয়াইয়ের পুর নির্বাচনের ভোটকে শান্তি ও শৃঙ্খল ভাবে করার জন্য পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। যথারীতি ২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয় এবং এই ব্যবস্থাপনার জন্য রিটেনিং অফিসার রিমিতা সাহার প্রশংসাও করেন অনেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য