Saturday, November 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদপুর নির্বাচনে খোয়াই পুর পরিষদের বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে চলছে বুথ অফিস...

পুর নির্বাচনে খোয়াই পুর পরিষদের বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে চলছে বুথ অফিস উৎভোধন ও পথসভা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৪ই নভেম্বর…. আসন্ন পুর পরিষদের নির্বাচনে খোয়াই পুর পরিষদের বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে সহরের বিভিন্ন স্থানে চলছে বুথ অফিস উৎভোধন ও পথসভা। পুর নির্বাচনের দিনক্ষণ ঠিক হতেই বিভিন্ন রাজনৈতিক দল গুলি খোয়াই পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের আসনের জন্য তাদের মনোনিত প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়নপত্র জমা দিলেও বর্তমান সময়ে নির্বাচনি প্রচারে একমাত্র বিজেপি দল ছাড়া অন্য কোন দলকে এখন পর্যন্ত প্রচার করতে দেখা যায়নি। অন্যদিকে আগামী ২৭শে নভেম্বর পুর নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় খোয়াই পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের বুথ অফিস উদ্বোধন করলেন বিজেপি দলের সহ সভাপতি তাপস মজুমদার। উক্ত বুথ অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য তাপস মজুমদার খোয়াই মন্ডল সম্পাদক তাপস দাস মন্ডল সদস্য শঙ্কু পাল ৪ নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। উক্ত বুথ অফিস উদ্বোধনে নেতৃত্বরা বিগত দিনের বামফ্রন্ট সরকারের আমলের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এর খতিয়ান বিস্তারিত ভাবে জনসম্মুখে তুলে ধরেন । এবং বর্তমান সময়ে বিজেপির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন রাখেন।পাশাপাশি এই সন্ধ্যায় পুর পরিষদের ৪ নং ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী দেবাশীষ নাথ শর্মা বিগত দিনে খোয়াই পুর পরিষদ খোয়াই বাসির স্বার্থে কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরার চেষ্টা করেন। পাশাপাশি তিনি এও বলেন বর্তমান সময়ে খোয়াই পুর পরিষদ খোয়াই বাসির স্বার্থে ইতিমধ্যে অনেক গুলি প্রকল্পের কাজ হাতে নিয়েছেন এরমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে আবার কিছু কাজ চলছে দ্রুত গতিতে। পানির জল সহ পুর এলাকার বিভিন্ন রাস্তা ঘাট,জল নিকাশি ব্যবস্থা সহ খোয়াই সহরের বিভিন্ন স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন বেটারি চালিত বৈদ্যুতিক লাইট পোষ্টের ব্যবস্থা করা হয়েছে। খোয়াই সহরকে আরো উন্নত করতে একনাগাড়ে কাজ করে চলেছে খোয়াই পুর পরিষদ।সচ্ছতার নিরিখে খোয়াই পুর পরিষদ ইতি মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার পায় যা খোয়াই বাসির জন্য খুবই গর্বের বিষয়।এই সব কাজের নিরিখে বিজেপি দলের প্রার্থীদের ভোট দেবার আহবান জানান যাতে আগামী দিন খোয়াই পুর পরিষদ খোয়াই বাসির স্বার্থে আরো উন্নয়ন মূলক কাজকর্ম করতে পারে।একই দিনে শুক্রবার সন্ধ্যায় বিজেপি দলের ১৩ নং ওয়ার্ডের প্রার্থী শ্রীমতি সুমিতা ভট্টাচার্যীর সমর্থনে খোয়াই সুভাষ পার্ক এলাকায় একটি পথসভা ও বুথ অফিস উৎভোধন হয়।এই বুথ অফিসটি উৎভোধন করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায় ১৩ ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী শ্রীমতি সুমিতা ভট্টাচার্যী , জেলার সভাপতি সমীর কুমার দাস,উষা রানি ভট্টাচার্য,সাগর দেব সহ অন্যান্যরা।এই বুথ অফিস উৎভোধন এবং ১৩ ওয়ার্ডের বিজেপি দলের প্রার্থী শ্রীমতি সুমিতা ভট্টাচার্যীর সমর্থনে নির্বাচনি পথ সভা করতে গিয়ে উৎভোধক তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন গত পাঁচ বছরে খোয়াই পুর পরিষদ খোয়াই সহর বাসির জন্য যেসকল উন্নয়ন মূলক কাজকর্ম করেছে তার নিরিখে বিজেপি দলকে ভোট দেবার জন্য আহ্বান জানান। তাছাড়া বিগত দিনে পুর পরিষদ থেকে কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে আগে দেখা হয় সে কোন দলের সমর্থক যদি সি পি আই এম দলের হয় তাহলেই সেই ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধাগুলি পাবে অন্যথা নয়। এই ছিল আগেকার সরকার পলিসি।আর বর্তমান সময়ে বিজেপি দল দলমত নির্বিশেষে সকলের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি বিলি বন্টন করেছে। বিধায়ক পিনাকি দাস চৌধুরী এও বলেন তৎকালীন সময়ে সরকার জনগনকে ভয় ভীতি প্রদর্শন করে যেমন ভোট আদায় করত তেমনি তাদের কথা না সুনলে বা বিরোধী দলের সমর্থক হল তাদের কে বেঘোরে প্রাণ দিতে হত। যা হয়েছিল কল্যানপুর এলাকার দাও ছড়া বাজার এলাকার এক কংগ্রেস সমর্থন খগেন দাসের উপর। তৎকালীন সময়ে ২০০৪ সালে সি পি আই এম দলের গুন্ডা বাহিনীরা তাকে হত্যা করে বস্তায় ভরে খোয়াই নদীর জলে ফেলে দেয়। শেষে চার দিন পর খোয়াই চেবরি ব্রিজের নিচে তার মৃতদেহ উদ্ধার করা হয়।এর পর দেখা যায় সি পি আই এম দলের ঘাতকরা তার সারা শরীরে সীগারেটের ছেকার দাগ এবং তাকে গলাকেটে হত্যা করা হয়।এই ধরনের হত্যাকারী সি পি আই এম দলের লোকেরা এখন বলছে বিজেপি আমলে আইনের শাসন নেই।এই ভাবে যে কত মার কোল খালি করেছেন তার ইয়াত্তা নেই।আর এখন এই সি পি আই এম দল চাইছে আবার খমতায় এসে সেই দিন ফিরিয়ে আনতে কিন্তু তার আর হবেনা।এই সি পি আই এম দলকে এক হাতে নিয়ে তুলোধুনো করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, শেষে গনদেবতাদের প্রতি আহ্বান জানান যেন খোয়াই সহরকে আরও উন্নত করতে এবং খোয়াই বাসির স্বার্থে বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য