Thursday, October 8, 2026
বাড়িখবররাজ্যকৃতী শিক্ষার্থীদের হাতে ড. বি. আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার

কৃতী শিক্ষার্থীদের হাতে ড. বি. আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার

শিক্ষাক্ষেত্রে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি এবং তাঁদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগাতে বৃহস্পতিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে আয়োজিত হয় ড. বি. আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিশিষ্ট সমাজসেবী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থানাধিকারী কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত অষ্টম ও নবম শ্রেণির পরীক্ষার্থী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ড. বি. আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার। তাঁদের পড়াশোনায় সাফল্য এবং কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। আয়োজকদের বক্তব্য, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানালে তাঁদের আত্মবিশ্বাস আরও বাড়ে। একইসঙ্গে এই ধরনের উদ্যোগ আগামী দিনে অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী হতে অনুপ্রাণিত করবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য