Friday, September 11, 2026
বাড়িখবররাজ্যত্রিপুরার চায়ের বৃহত্তম একক বহির্গামী চালান, পাঠানো হলো ২৩.৩১ মেট্রিক টন উচ্চমানের...

ত্রিপুরার চায়ের বৃহত্তম একক বহির্গামী চালান, পাঠানো হলো ২৩.৩১ মেট্রিক টন উচ্চমানের চা

ত্রিপুরার চা শিল্পের জন্য নতুন মাইলফলক। রাজ্যের ইতিহাসে চায়ের বৃহত্তম একক বহির্গামী চালান হিসেবে ২৩.৩১ মেট্রিক টন উচ্চমানের চা পাঠানো হলো। ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই চালান পাঠানো হয় কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ কারখানা বা CTPF, দুর্গাবাড়ি থেকে। মোহনপুর মহকুমার দুর্গাবাড়িতে অবস্থিত কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ কারখানা থেকেই বিপুল পরিমাণ এই উচ্চমানের চায়ের চালান পাঠানো হয়। রাজ্যের চা উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব তথা আইএএস আধিকারিক কিরণ গিত্তে, ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, সমাজসেবী শুভেন্দু দাস এবং অধিকারিক বিমান সাহা-সহ অন্যান্যরা।

রাজ্যের চা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ত্রিপুরার উচ্চমানের চাকে বৃহত্তর বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বৃহৎ পরিমাণে চা বহির্গামী হওয়ায় রাজ্যের চা শিল্পের বাণিজ্যিক সম্ভাবনাও আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ত্রিপুরার চা ইতিমধ্যেই নিজস্ব গুণমান ও স্বাদের জন্য পরিচিত। সেই চাকে আরও বড় বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশনের এই উদ্যোগ রাজ্যের চা শিল্পের প্রসারে নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে। ২৩.৩১ মেট্রিক টনের এই বৃহৎ একক চালান শুধু পরিমাণের দিক থেকেই উল্লেখযোগ্য নয়, বরং ত্রিপুরার চা শিল্পকে বৃহত্তর বাণিজ্যিক পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনে আরও বৃহৎ বাজারে রাজ্যের চায়ের চাহিদা ও পরিসর বাড়বে—এমনই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য