Monday, August 31, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই গৌরনগর এলাকায় আর ডি ব্লকের উদ্যোগে নির্মিয়মান রাস্তার কাজে বাধা দিতে...

খোয়াই গৌরনগর এলাকায় আর ডি ব্লকের উদ্যোগে নির্মিয়মান রাস্তার কাজে বাধা দিতে বহিরাগত দুষ্কৃতীদলের হামলা, এলাকায় উত্তেজনা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩০ শে আগষ্ট……. দীর্ঘ ৪০ বছর পর খোয়াই আর ডি ব্লকের উদ্যোগে গৌরনগর এলাকায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের অধীনে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ার পরই কাজে বাধা দানের অভিযোগ উঠল। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে গৌরনগর এলাকার লোকজন রাস্তার সমস্যায় ভুগছিলেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এলাকায় নতুন রাস্তা নির্মাণের জন্য পূর্ত দপ্তর বরাত দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন স্থানীয়রা। কিন্তু রাস্তার কাজ শুরু হওয়ার পর হঠাৎ একাংশের মানুষের বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে খোয়াই রামচন্দ্র ঘাট ও লালটিলা এলাকা থেকে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দুষ্কৃতকারী দল নির্মাণকাজে বাধা সৃষ্টি করে। অভিযোগ, তারা রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার জন্য হুমকিও দেয়।এই দিকে গৌরনগর এলাকার বাসিন্দা, তথা প্রাক্তন প্রধান এবং বর্তমান উপপ্রধান বিভাস সিনহা সহ একাধিক স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, রাস্তার নির্মাণকাজ সঠিক ও সুন্দর ভাবে চলছে। তাঁদের বক্তব্য অনুযায়ী জানাযায় গত এক মাস ধরে পূর্ত দপ্তরের অধীনে এলাকায় নতুন রাস্তার নির্মাণের কাজ চলছে এবং কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসী খুবই সন্তুষ্ট।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার রাস্তার নির্মাণকাজ চলাকালীন সময়ে রামচন্দ্র ঘাট ও লালটিলা এলাকা থেকে আসা একদল দুষ্কৃতীকারীরা সেখানে এসে কাজ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। সেই সময় এলাকার উপপ্রধান-সহ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে রাস্তার কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তাদের অভিযোগ, আলোচনার মাঝেই কয়েকজন দুষ্কৃতী রাস্তার সাইড ওয়ালের রড এবং কিছু পাইপ ভেঙে দেয় পাশাপাশি মিকচার মেশিন টিকে ধাক্কা দিয়ে নির্মিয়মান রাস্তার পাশে ধানখেতে ফেলে দেবার জন্য উদ্যত হয়। এই ঘটনায় রাস্তার কাজে নিয়োজিত কর্মীরা হতবাক হয়ে পড়েন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে কিছুক্ষণের মধ্যেই দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে গৌরনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার অভাবে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বহু বছর পর রাজ্য সরকারের উদ্যোগে এই রাস্তা নির্মাণের বরাত দেওয়া হয়েছে। তাই কোন ভাবেই যাতে রাস্তার নির্মাণকাজ বাধাগ্রস্ত না হয়, সেই দাবি জানিয়েছেন তাঁরা।এলাকাবাসীর আরও দাবি, রাস্তার কাজ নিয়ে যদি কারো কোন অভিযোগ বা আপত্তি থাকে, তাহলে তা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জানানো হোক। কিন্তু নির্মাণকাজে বাধা সৃষ্টি বা সরকারি সম্পত্তি নষ্ট করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। রাস্তার কাজ সুষ্ঠুভাবে ও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গৌরনগরবাসীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য