Friday, August 14, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল গ্রন্থাগার দিবস।

খোয়াই জেলা গ্রন্থাগারে পালিত হল গ্রন্থাগার দিবস।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ ই আগস্ট..….খোয়াই জেলা গ্রন্থাগার ও বিমল সিংহ স্মৃতি গ্রন্থাগারে গ্রন্থাগারিক দিবস পালিত হয়। বুধবার সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত লাইব্রেরীর সাথে খোয়াই জেলা গ্রন্থাগারে তে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হল গ্রন্থাগারিক দিবস বা Librarian’s Day।গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর রঙ্গনাথনের জন্মদিনটিকে সারা ভারতবর্ষে গ্রন্থাগারিক দিবস হিসেবে পালন করা হয়। গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চ সূত্রের ( Five Laws of Library science) উদ্গাতা ড. রঙ্গনাথন ১৮৯২ খ্রীষ্টাব্দে ১২ আগষ্ট তামিল নাড়ুর তাঞ্জোর জেলায় জন্মগ্রহণ করেন।
ড. রঙ্গনাথনের জন্মদিন তাই গ্রন্থাগারিক দিবস।
আজ খোয়াই জেলা গ্রন্থাগারের পাঠকক্ষে এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি তথা শিক্ষাবিদ বিজন বিহারী রক্ষিত, বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ আচার্যসহ অনেক লেখক,কবি, সাহিত্যিক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
ড. এস. আর রঙ্গনাথনের বর্ণময় জীবন ও গ্রন্থাগারিক দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন খোয়াই জেলা গ্রন্থাগারের গ্রন্থাগারিক জহরলাল দাস, কবি ও শিক্ষাব্রতী ড. বিজন বিহারী রক্ষিত, বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ আচার্য প্রমুখ।
অনুরূপ ভাবে বিমল সিংহ স্মৃতি গ্রন্থাগার, কমলপুরে ও গ্রন্থাগারিক দিবস পালন করা হয়। গ্রন্থাগার বিজ্ঞানের জনক ড. এস. আর. রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন গ্রন্থাগারিক ইনচার্জ জহরলাল দাস সহ গ্রন্থাগারের অন্যান্য কর্মীবৃন্দ এবং গ্রন্থাগারের পাঠকমহল। তারপর গ্রন্থাগারিক দিবসের তাৎপর্য ও রঙ্গনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন গ্রন্থাগারিক জহরলাল দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য