Friday, July 31, 2026
বাড়িখবররাজ্যজিতেন চৌধুরীর মন্তব্য ঘিরে বিতর্ক, বিক্ষোভের ডাক বিশ্ব হিন্দু পরিষদের

জিতেন চৌধুরীর মন্তব্য ঘিরে বিতর্ক, বিক্ষোভের ডাক বিশ্ব হিন্দু পরিষদের

ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিরোধীদলীয় নেতা জিতেন চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য নেতৃত্ব এই কর্মসূচির ঘোষণা দেয়।

ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিরোধীদলীয় নেতা জিতেন চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যকে ‘কটূক্তিকর ও আপত্তিকর’ বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদকসহ অন্যান্য নেতারা জানান, এই মন্তব্যে ব্রাহ্মণ সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে তাদের অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, জিতেন চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে আগামীকাল রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হবে। সংগঠনের দাবি, সংশ্লিষ্ট মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সম্প্রদায় বা সমাজকে নিয়ে অবমাননাকর মন্তব্য না করার আহ্বানও জানানো হয়।

তবে এই প্রতিবেদন সম্প্রচার পর্যন্ত জিতেন চৌধুরী বা তাঁর দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথভাবে তুলে ধরা হবে। জিতেন চৌধুরীর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। আগামীকালের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য