খোয়াই এলাকায় পারিবারিক অশান্তি ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। বাবার হামলায় গুরুতর জখম ২৬ বছরের যুবক। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকদের দাবি, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
খোয়াই এলাকায় পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত ঘটনা। অভিযোগ, বাবা সুবোধ হারিয়ার আক্রমণে গুরুতর জখম হন তাঁর ২৬ বছরের ছেলে আকাশ হারিয়া। হামলায় আকাশের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত আকাশ হারিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে নিবিড় পর্যবেক্ষণে।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের সদস্য এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে তদন্তকারী দল। খোয়াইয়ের এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আহত যুবকের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা। অন্যদিকে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



