Tuesday, July 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই বাচাই বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস সচেতনতা শিবির, উপকৃত এলাকার...

খোয়াই বাচাই বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় হেপাটাইটিস সচেতনতা শিবির, উপকৃত এলাকার কয়েকশত জনগণ ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ জুলাই……প্রতি বছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়। হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লিভারের রোগ প্রতিরোধে ⁠ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটি পালন করে। নোবেল বিজয়ী বিজ্ঞানী ⁠ডাঃ বারুচ এর ব্লুমবার্গ-এর জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি বেছে নেওয়া হয়েছে যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছিলেন। হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই রোগের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য। প্রতিরোধে রোগ নির্ণয়, ভ্যাকসিন গ্রহণ এবং সঠিক সময়ে চিকিৎসার মাধ্যমে জীবন বাঁচানোর বার্তা প্রচার করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং হেপাটাইটিস সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন খোয়াই জেলার প্রত্যন্ত এলাকা তুলা শিখর আইসিডিএস প্রজেক্টের অন্তরগত খোয়াই বাচাই বাড়ি সেক্টরের ব্যাবস্থাপনায় ও হেপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার ২৭ শে জুলাই সকাল ১১টায় বাচাই বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক হেপাটাইটিস সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সেখানে আরবান হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে কর্মসূচিও পালন করা হয়। শিবিরে খোয়াই হেমন্ত দেববর্মা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ রেশমা দেববর্মণ ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে মা ও শিশুদের উপস্থিতিতে হেপাটাইটিস সচেতনতা বৃদ্ধিতে আলোচনা এবং স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মাতৃ ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টি, টিকাকরণ, প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী পরিচর‍্যা সম্পর্কেও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ৩০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য অসংক্রামক রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের লক্ষ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের স্ক্রিনিং করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
সার্বিকভাবে এই স্বাস্থ্য শিবিরে শিশুসহ প্রায় অর্ধশতাধিক জন রোগী স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ গ্রহণের সুযোগ পান। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত জনগণের মধ্যে ওপেন ক্যুইজ এবং পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজনের দাবি জানান। মহকুমা হেপাটাইটিস ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাকে আরও জোরদার করার লক্ষ্যেই এই ধরনের স্বাস্থ্য শিবির নিয়মিত আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের উদ্বোধন করে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেক্টরের সুপারভাইজার শ্রী দীনেশ দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন খোয়াই শাখার সভাপতি সুব্রত আচার্য্য , সদস্যা মুকুল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য