Tuesday, July 28, 2026
বাড়িখবররাজ্যকাঞ্চনমালায় সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে আমতলী থানায় মামলা

কাঞ্চনমালায় সপ্তম শ্রেণির ছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগে আমতলী থানায় মামলা

রাজ্যে নাবালিকা নিখোঁজ ও অপহরণের ঘটনায় উদ্বেগের মধ্যেই এবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা কর চৌমুহনী এলাকায় সপ্তম শ্রেণির এক ১৩ বছরের ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে ওই নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করা হয়েছে। ঘটনায় আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কাঞ্চনমালা এলাকার বাসিন্দা এক লরি চালকের ১৩ বছর বয়সী মেয়ে লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এরপর আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান না মেলায় সোমবার রাতেই নাবালিকার বাবা আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী বাবার দাবি, কিছুদিন ধরে তাঁদের বাড়ির মোবাইল ফোনে দুই অজ্ঞাত যুবক ফোন ও এসএমএসের মাধ্যমে বিভিন্নভাবে বিরক্ত করছিল। তাঁর সন্দেহ, ওই দুই যুবকই পরিকল্পিতভাবে স্কুলে যাওয়ার পথে তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। পরিবারের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে। নাবালিকাকে দ্রুত উদ্ধার এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য