Friday, July 24, 2026
বাড়িখবররাজ্যএনআইটি-র ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

এনআইটি-র ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, রহস্য ঘিরে তদন্তে পুলিশ

রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই রাজধানী আগরতলার জিবি-চানমারি এলাকায় এনআইটি-র এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম রোহন গিরি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জিবি-চানমারি এলাকার এক আত্মীয়ের বাড়িতে রোহনকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে দ্রুত উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, রোহন অত্যন্ত মেধাবী, শান্ত ও ভদ্র স্বভাবের ছাত্র ছিলেন। কী কারণে তাঁর এই অস্বাভাবিক মৃত্যু ঘটল, সে বিষয়ে তারা কোনও স্পষ্ট ধারণা দিতে পারেননি। ফলে ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। রোহনের অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব এবং এলাকার বাসিন্দাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী ছাত্রের এই অস্বাভাবিক মৃত্যু সকলকেই মর্মাহত করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য