Friday, July 24, 2026
বাড়িখবররাজ্যআগরতলায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ৩ যুবক, চোরাই মাল কেনার অভিযোগে...

আগরতলায় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ৩ যুবক, চোরাই মাল কেনার অভিযোগে আটক দোকান মালিকও

রাজধানী আগরতলায় ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগের মধ্যেই এবার হাতেনাতে ধরা পড়ল তিন অভিযুক্ত। শুক্রবার সকালে সূর্য চৌমুহনী-খুশবাগান এলাকায় একটি বাড়ির এসির কপার তার চুরি করার সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে তারা। চোরাই মাল কেনাবেচার অভিযোগে পরে এক দোকান মালিককেও আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় এসির কপার তার, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দারা নিজেরাই নজরদারি শুরু করেছিলেন। সেই নজরদারির সময়ই সন্দেহভাজন তিন যুবককে চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। অভিযোগ, ধৃতরা চুরি করা কপার তার ও অন্যান্য সামগ্রী নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দোকানে বিক্রি করত। সেই অভিযোগের ভিত্তিতে চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই দোকানের মালিককেও আটক করা হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকেই আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও বড় চোরচক্র জড়িত রয়েছে কি না এবং এর আগে এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিকবার অভিযোগ জানানো হলেও চুরির ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা নিজেরা রাতের পাহারার ব্যবস্থা করেন। তাঁদের দাবি, শহরে চুরি রুখতে আরও কঠোর পুলিশি নজরদারি প্রয়োজন। পুলিশের তদন্ত শেষ হওয়ার পরই এই ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং চোরাই মাল উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য