Monday, June 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই সুভাষ পার্ক কালিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক ১২ তম আন্তর্জাতিক...

খোয়াই সুভাষ পার্ক কালিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক ১২ তম আন্তর্জাতিক যোগা দিবস।

বাসুদেব ভট্টাচার্য্যী খোয়াই ২১ শে জুন.……খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল আট ঘটিকায় খোয়াই সুভাষ পার্ক কালিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক ১২ তম আন্তর্জাতিক যোগা দিবস।এই যোগা দিবস এর উদ্ভোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ, পুলিশ সুপার বোগাডি জগদীশ্বর রেড্ডী, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্না সিংহ রায়,পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা,সমাজ সেবি সমির দাস ও অনুকুল দাস। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা এবং বিভিন্ন কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরা সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা। প্রথমে ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী কালিমন্দিরে গিয়ে প্রথমে মাকে প্রনাম করেন।এরপর অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রীকে ফুলের তোড়া এবং রিসা পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এর পর একটি গাছে জল সিন্চের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শেষে মন্ত্রি জেলায় সমস্ত ছাত্র ছাত্রী সহ সমস্ত কর্মকর্তাদের সাথে যোগভ্যাস করন ১৫মিনিট। শেষে এক সাক্ষাতে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান গতবছরের ন্যায় এবারও রাজ্য সরকার ওনাকে খোয়াই জেলায় পাঠান আন্তর্জাতিক যোগা দিবসে যোগদান করতে। এর জন্য খোয়াই জেলার সমস্ত পদাধিকার, দলের কার্য কর্তা সামাজিক কর্ম কর্তাদের উপস্থিতিতে এবার ২০২৬ সালের আন্তর্জাতিক জাতিক যোগা দিবস পালিত হচ্ছে।তাই তিনি ব্যাক্তিগত ভাবে উনার পক্ষ থেকে ধন্যবাদ জানান সবাইকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর এই ২১ শে জুন এই দিনটাকে প্রতিবছর যোগা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন। এবং শেষে এই দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ক্ষ্যাতি অর্জন করে। শুধু ত্রিপুরা বা এই দেশে নয়, দেশের বাইরে বিভিন্ন দেশে যেখানে ভারতীয়রা রয়েছে এবং পাশ্চাত্য দেশগুলিও ভারত বর্ষের এই যোগাকে গ্রহণ করেছে।রোগ নিরাময়ের জন্য, তাদের শারীরিক সুস্থতার জন্য ও মানসিক তৃপ্তি লাভের জন্য এবং আগামী দিন যাতে সুস্থ থেকে দেশকে সামাজকে কি ভাবে গঠন করা যায় ও দেশের উন্নয়নকে কিভাবে তরান্নিত করা যায় এই যোগা দিবসের তাৎপর্য এর মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেন প্রত্যেককে অন্তত ৩০ মিনিট করে যোগাভ্যাস করা প্রত্যেকটি মানুষের দায়িত্ব, সুস্থ শরীর রাখার জন্য রোগবিহীন শরীর তৈরি করার জন্য এবং দীর্ঘায়ু লাভ করার জন্য, শারীরিক ও মানসিক বিকাশ লাভ এর জন্য। এই যোগা দিবসটি চালুর আগে দেশের মানুষের মধ্যে একটা সন্দেহ ছিল আদৌ এটা করা সম্ভব হবে কিনা আন্তর্জাতিক স্তরে যোগা দিবস পালন। কিন্তু আজকে সারাদেশে এবং সারা বিশ্বে আজকের দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে যেমন দিশা দেখিয়েছেন তেমনি এর পাশাপাশি সারা বিশ্বকে দিশা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন সমাজের প্রত্যেকটি মানুষকে রোজ নিয়ম করে যোগাভ্যাস করা খুবই প্রয়োজন অন্তত প্রতিদিন সকালে ৩০ মিনিট করে। যাতে করে দৈহিক, শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং নিজেদেরকে সুস্থ রাখা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বৃদ্ধি করা। শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী এও জানান খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এবং খোয়াই আর ডি ব্লকের সহযোগিতায় খোয়াই বনবিথী পার্কটিকে এন ও সির মাধ্যমে রাজ্য পর্যটন শিল্প দফতরের কাছে হস্তান্তর করা হয়। যাতে করে এই পার্কটিকে আরও উন্নত এবং সুন্দর করে তৈরি করে নতুন দিশায় একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়।সেই হিসেবে রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে এবং মন্ত্রীর চেষ্টায় সেটা বাস্তবায়ন হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই। সেই হিসেবে এ ডি বি দপ্তরকে দায়িত্ব পালনের জন্য অনুমতি দেওয়া হয়েছে এই প্রজেক্টের জন্য যার খরচ হবে ৪০ কোটি টাকা ব্যায় করে বল জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য