সারা দেশের সাথে রাজ্যেও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার ১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নিট ইউ জি পুনঃ পরীক্ষা ।এই উপলক্ষে রাজধানীর নয়টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা এবং যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।শনিবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের পরীক্ষার প্রস্তুতিপর্ব পরিদর্শনে গিয়ে এই কথা জানান সদর মহকুমা শাসক মানিক লাল দাস।
রবিবার দেশের প্রায় সব কটি রাজ্যে ডাক্তারি পড়ুয়ারদের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির পূর্ণ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। রাজ্যেও রবিবার মোট ১০ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এবছর নিট ইউ জি পরীক্ষায় রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭০০ জন ।এর জন্য দুটি জেলায় মোট ১০ টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ।এর মধ্যে রাজধানী আগরতলায় ৯টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে ।এগুলি হল ,এন আইটি আগরতলা, শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ,হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল ,কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন ,কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, এমবিবি কলেজ ,বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই ৯টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোট ৪ হাজার ৫০০ জন পরীক্ষা দেবেন ।এছাড়া ধলাই জেলার কমলপুর ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেবেন আরও ২০০ জন পরীক্ষার্থী ।এবছর গত ৩ মে তারিখে সারা দেশের সাথে রাজ্যেও এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল ।কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে এই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে পরীক্ষার নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। পরবর্তী সময়ে ২১ জুন রবিবার নিট উজি’র পুনঃ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় ।এই পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে রাজ্যে পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ।ইতিমধ্যেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রশাসনিক উদ্যোগও গ্রহণ করা হয়। শনিবার রাজ্য প্রশাসনের আধিকারিকরা আগরতলার বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান। এদিন রাজধানীর মহিলা মহাবিদ্যালয় পরিদর্শনে যান সদর মহকুমা শাসক মানিক লাল দাস ।তার সাথে ছিলেন পশ্চিম জেলার এডিশনাল এসপি ,সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।মহিলা মহাবিদ্যালয়ে সদর মহকুমা শাসক জানান, পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত ।রবিবার দুপুর ২ টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষার্থীদের বেলা এগারোটা থেকে দুপুর দেড়টার মধ্যে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে হবে। দুপুর ডেড়টার পর কোন পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না।
উল্লেখ্য ,ডাক্তারি পড়ুয়ারদের প্রবেশিকা পরীক্ষা নীট ইউজি পরীক্ষায় দেশের ২২ লক্ষ ৭৩ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। দেশের প্রায় পাঁচ হাজার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন তারা।



