কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর জন্মদিন উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো যুব কংগ্রেস ।এদিন আগরতলার গান্ধী ঘাটে যুব কংগ্রেস কর্মীরা বৃক্ষরোপন করেন ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা ।এদিন রাহুল গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন করার মধ্য দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃক্ষ নিধন কর্মকাণ্ডের প্রতিবাদ জানালো প্রদেশ যুব কংগ্রেস। এই প্রসঙ্গে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, বিজেপি নেতৃবৃন্দ দেশের সবুজকে পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে ।এতে বন যেমন ধ্বংস হচ্ছে তেমনি অক্সিজেন সরবরাহ হ্রাস পাচ্ছে ।প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হচ্ছে।প্রকৃতির জন্য বিষয়টি ভয়ানক বিপদের। তাই আমরা রাহুল গান্ধীর জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ করে এর প্রতিবাদ জানাচ্ছি। রাজ্য যুব কংগ্রেস সভাপতি আরো জানান ,দলের নয়টি সাংগঠনিক জেলাতেই শুক্রবার এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন রাজ্যে প্রায় এক হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি।



