বাসুদেব ভট্টাচার্যী খোয়াই 16ই জুন…. মঙ্গলবার বিকেল চারটা 30 মিনিটে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হল খোয়াই বিজেপি জেলা কমিটির উদ্দোগে খোয়াই জেলা ভিত্তিক কার্যকর্তা সন্মেলন। এই সন্মেলনের উৎভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি দলের নব নির্বাচিত সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধান সভার মুখ্য সচেতক শ্রীমতী কল্যানি রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাজ্য বিজেপি দলের সহ সভাপতি তাপস ভট্টাচার্য, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অপর্না সিঙ্গ রায়, মন্ত্রি বিকাশ দেববর্মা, জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। এই সন্মেলনে যোগদান করতে জেলার বিভিন্ন জায়গা থেকে দলের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান দলের সার্থে আগামী দিন নতুন করে কাজের রুপরেখা তৈরী করা হবে। পাশাপাশি আগামী দিনের দিশাও ঠিক করা হবে। যাতে করে দল আগামী দিন আরও শক্তিশালী হয়। এর জন্য তৃনমূল স্তর থেকে দলের সার্থে আগামী দিন কাজ করতে হবে। এর পাশাপাশি আগামী দিন দলের কাজকে শক্তি শালি করার লক্ষ্যে বুথ স্তর পর্যন্ত কাজের লক্ষ্য মাত্রাকে নিয়ে যাওয়া হবে বলে জানান বিজেপি দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। এবং সব মিলিয়ে আগামী দিন দলের শক্তিকে কিভাবে বাড়ানো যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার শপথ নেন। এবং কিভাবে কাজ করলে আগামী দিন দলের উন্নতি সাধন করা হবে সেইদিকে বিশেষ ভাবে নজর দিবেন বলে জানান তিনি।



