Monday, June 15, 2026
বাড়িখবররাজ্যকাভার ড্রেন নির্মাণে কাজ করেও মেলেনি প্রাপ্য টাকা, আর্থিক সংকটে শ্রমিক পরিবার

কাভার ড্রেন নির্মাণে কাজ করেও মেলেনি প্রাপ্য টাকা, আর্থিক সংকটে শ্রমিক পরিবার

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলা কাভার ড্রেন নির্মাণকাজে যুক্ত শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, কাজ সম্পন্ন করার পরও ঠিকাদারি সংস্থা তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করছে না। বিষয়টি নিয়ে তারা স্মার্ট সিটি কর্তৃপক্ষ এবং শ্রম দপ্তরের দ্বারস্থ হয়েছেন।

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন এলাকায় কাভার ড্রেন নির্মাণের কাজ করছে R & C Infraengineers Pvt. Ltd। অভিযোগ, সংস্থাটি শ্রমিকদের দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করালেও শ্রমিক সর্দারদের মাধ্যমে তাদের প্রাপ্য মজুরি পরিশোধ করেনি। বকেয়া মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা প্রথমে আগরতলা স্মার্ট সিটির সিইওর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেন। পরবর্তীতে তারা শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রম দপ্তর মঙ্গলবার মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে। তবে বৈঠকে কোনও চূড়ান্ত সমাধান সূত্র বের হয়নি বলে জানা গেছে।

শ্রমিকদের দাবি, তাদের বকেয়া মজুরি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এবং পরিবার চালাতে তারা চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন। তাই দ্রুত তাদের প্রাপ্য অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে দাবি জানিয়েছেন তারা। এদিকে, শ্রমিকদের অভিযোগের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শ্রমিকদের বকেয়া মজুরি সংক্রান্ত এই সমস্যার সমাধান কবে হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। বিষয়টির ওপর নজর রাখছে শ্রম দপ্তর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য