সিমনা বিধানসভার শরৎচন্দ্র চৌধুরীপাড়ায় ফের ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। আহত রাকেশ খোরাংকে দ্রুত উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শরৎচন্দ্র চৌধুরীপাড়ায় ভাল্লুকের হামলায় গুরুতর জখম হন রাকেশ খোরাং। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । ঘটনার পর প্রাক্তন সাংসদ বনমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বনমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, বনজন্তুর আক্রমণে আক্রান্ত ব্যক্তিদের নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়ার পর তাঁদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত খরচ সরকার বহন করবে।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে বারবার ভাল্লুকের আক্রমণের ঘটনা ঘটছে। ফলে ছোট থেকে বড় সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও অনেকেই ভয় পাচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বনাঞ্চল সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। এদিকে, একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, স্থায়ী সমাধানের জন্য অবিলম্বে উদ্যোগ নিক প্রশাসন।
ভাল্লুকের হামলায় আহতের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তার আশ্বাস দিলেও, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই নজর সকলের। রৎচন্দ্র চৌধুরীপাড়ায় ফের ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। আহত রাকেশ খোরাংকে দ্রুত উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।



