প্রতাপগড় থেকে শুরু হলো ডুকলি ব্লকে ন্যাচারাল ফার্মিং এর জন্য খ্যাত বাচাও অভিযান। এদিন ডুকলি এগ্রিকালচারের উদ্যোগে প্রতাপগড়ের প্রিয়লাল স্মৃতিভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর গণেশ দাস ,কৃষি দপ্তরের উপপরিচালক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।
১২ বছরেরও বেশি সময় ধরে কৃতিত্ব এবং সাফল্যের সাথে দেশ পরিচালনা করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।প্রধানমন্ত্রীর আহ্বান ধরিত্রী মাকে বাঁচান ।তবেই দেশ, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা পাবে ।এই লক্ষ্যেই সারাদেশ জুড়ে শুরু হয়েছে খেত বাঁচাও অভিযান ।রাজ্যে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একমাস ব্যাপী চলবে এই অভিযান ।এই অভিযানের অঙ্গ হিসেবেই সোমবার ডুকলি এগ্রিকালচার এর উদ্যোগে প্রতাপগড়ের প্রিয় লাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচি ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পৌরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ গণেশ দাস ,কৃষি দপ্তরের উপ-পরিচালক সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান ,ক্ষেত বাঁচাও অভিযানে রাজ্যেও ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ফার্মিং এর উপর জোর দেওয়া হয়েছে ।এখন পর্যন্ত রাজ্যে ২৬ হাজার হেক্টর জমিতে অর্গানিক চাষ শুরু হয়েছে ।এই জমি থেকে ফসল উৎপাদনও শুরু হয়ে গেছে। তিনি আরো জানান, রাজ্যের ৫ হাজার হেক্টর জমিতে বর্তমানে প্রাকৃতিক উপায়ে চাষ চলছে।চলতি বছরে আরও ১৬ হাজার হেক্টর জমিতে ন্যাচারাল ফার্মিং করা হবে ।তিনি আরো বলেন ,অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানীরা রয়েছেন ।তারা কিভাবে জৈব এবং প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করতে হয় তা কৃষকদের বুঝিয়ে দেবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী রতন লাল নাথ জানান ,রাজ্যের মূল ভিত্তি হল কৃষি ।রাজ্যের যদি ১ কোটি টাকা আয় হয় তবে এর মধ্যে কৃষকদের অবদান ৪৮ লক্ষ টাকা। শিল্পের অবদান ৯ লক্ষ টাকা। বাদবাকি ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে আয় ৪৩ লক্ষ টাকা ।মন্ত্রী আরো জানান ,কৃষি ক্ষেত্রে ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ফার্মিং এর উপর সরকার বিশেষ গুরুত্ব সহকারে কাজ করে চলছে।



