বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৫ই জুন….. দিন দুপুরে আদালতের ভিতরে মদমত্য অবস্থায় হৈচৈ করার অপরাধে পুলিশ এক আদালত কর্মীকে গ্রেফতার করে। ঘটনার বিবরণে জানা যায় দেবব্রত ভট্টাচার্য নামে খোয়াই আদালতের এক কর্মী কে পুলিশ শুক্রবার আটক করেন। সূত্র মারফত জানা যায় দেবব্রত ভট্টাচার্য ওরফে দেবু নামে এক আদালত কর্মী আদালত চলাকালীন সময় শুক্রবার দুপুরে অতিরিক্ত মদ্য পাণ করে উৎশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন আদালত চত্বরে। এর পরবর্তীতে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে ওই ব্যক্তিকে আটক করেন। যথারীতি পরবর্তীতে আদালতে তোলেন বলে জানা যায়। বিভিন্ন মহলের বক্তব্য আদালতের একজন কর্মী যদি দিন দুপুরে মদ্যপান করে আদালতের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করেন তাহলে আইনের মন্দির কে তহিন করার মত একটি অপরাধ।তবে এও জানা যায় এই আদালতের কর্মী প্রতিনিয়ত মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় আদালতের কাজ কর্ম করেন এবং প্রতি নিয়ত এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।এই দেবব্রত ভট্টাচার্য নামে এই আদালত কর্মীর জন্য আদালতের প্রত্যেকটি লোক প্রতিদিন বিভিন্ন ভাবে হেনস্থা হতেন।এখন দেখার ওই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।



