Tuesday, June 2, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনাবালিকা মেয়েকে অপহরণ কাণ্ডে খোয়াই মহিলা থানার পুলিশ রাজেশ দাস নামে এক...

নাবালিকা মেয়েকে অপহরণ কাণ্ডে খোয়াই মহিলা থানার পুলিশ রাজেশ দাস নামে এক যুবককে আটক করে আদালতে পাঠায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা জুন….. গত ২৬শে মে খোয়াই শহর থেকে এক নাবালিকা মেয় রহস্যজনক ভাবে নিখোঁজ কাণ্ডে অবশেষে খোয়াই ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা তথা খোয়াই পুর পরিষ‌দে কর্মরত রাজেশ দাস কে পুলিশ আটক করে। অবশেষে নাবালিকা নিখোঁজ কান্ডের মাস্টারমাইন্ড রাজেশ দাস কে পুলিশ মঙ্গলবার বিকেলে আদালতে পাঠান। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান গত এক সপ্তাহ আগে অর্থাৎ ২৬শে মে খোয়াই শহর এলাকা থেকে ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে খোয়াই মহিলা থানাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এর পরবর্তীতে শুরু হয় পুলিশি তৎপরতা। অন্যদিকে নিখোঁজ নাবালিকাকে গোহাটিতে আর পি এফ আটক করেন। যথারীতি পরবর্তীতে খোয়াই মহিলা থানার পুলিশ কর্মীরা গোহাটির ঝলকবাড়ি স্থিত হোম থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এই গোটা ঘটনাটি নিয়ে পুলিশি তৎপরতা শুরু করলে এখন পর্যন্ত দুইজনের নাম উঠে এসেছে তার মধ্যে একজন এই রাজেশ দাস। গোটা ঘটনাটি নিয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা ঘটনাটি বিস্তারিতভাবে সাংবাদিকদের জানিয়েছেন। যদিও পুলিশ রাজেশ দাস কে এই নাবালিকা অপহরণ কান্ডে মাস্টারমাইন্ড হিসেবে আটক করেছেন। পুলিশ জানিয়েছেন এই ঘটনায় আর কোন অপরাধী যুক্ত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন। খোয়াই শহরে নাবালিকা নিখোঁজ কাণ্ডের মাস্টারমাইন্ড রাজেশ দাস ওরফে বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছেন। এবং এই দিন আদালতে তুলা হলে আদালত রাজেশ দাস কে আগামী ১০ দিনের জন্য জেল হাজতে পাঠিয়ে দেয় বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য