Monday, June 1, 2026
বাড়িখবররাজ্যতুলসীপতি স্কুলের সামনে টি ওয়াই এফ আই এর কর্মসূচি অনুষ্ঠিত

তুলসীপতি স্কুলের সামনে টি ওয়াই এফ আই এর কর্মসূচি অনুষ্ঠিত

প্রজন্ম বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এবং রাজ্যের চলমান জ্বলন্ত ইস্যুগুলির প্রতিবাদে আজ ইম্ফলের তুলসীবতী স্কুলের সামনে কর্মসূচি গ্রহণ করল ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (DYFI)। কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI-এর রাজ্য সম্পাদক নবারুণ দে-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

আজ তুলসীবতী স্কুলের সামনে DYFI-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ ও গণসচেতনতামূলক কর্মসূচি। ‘প্রজন্ম বাঁচাও’ বার্তাকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে যুব সমাজের ভবিষ্যৎ, শিক্ষা, কর্মসংস্থান এবং বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে DYFI রাজ্য সম্পাদক নবারুণ দে বলেন, তরুণ প্রজন্মের স্বার্থ রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান। এদিনের কর্মসূচিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও অংশ নেন এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। DYFI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের আন্দোলন ও সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য