বাসুদেব ভট্টাচার্যী খোয়াই প্রতিনিধি….প্রধানমন্ত্রী জন ভাগীদারি অভিযানের অন্তর্গত গত আট দিন ধরে খোয়াই জেলার অন্তর্গত ৪১ টি স্পর্শ কাতর গ্রামের মধ্যে প্রশাসনিক শিবির করা হয়। সেই শিবিরে কাজকর্মের রুপ রাখা তুলে ধরতে সোমবার সন্ধ্যায় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রেস মিটের আয়োজন করে জেলা শাসক রজত পন্থ। সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই সিবিরটি শুরু হয়েছিল ১৮ই মে থেকে ২৫ শে মে পর্যন্ত। এই সব শিবির গুলিতে জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন ধরনের এস টি, এস সি ওবিসি পি আর টি সি, ইনকাম সার্টিফিকেট , আধার কার্ড স্বাস্থ্য বীমা, কিষান ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ধরনের কার্ড গুলি ওইসব গ্রামের মানুষদের হাতে তুলে দেন প্রশাসনের পক্ষ থেকে। তাতে করে জেলা প্রশাসনের উদ্যোগে সমস্ত জেলায় ৪২টি জনদরবারের আয়োজন করা হয় এবং এই দরবারের মাধ্যমে এই সমস্ত কাগজপত্র বিলি করা হয় জনসাধারণের মধ্যে। এই বিষয়ে বলতে গিয়ে জেলা শাসক রজতপন্থ বলেন তুলসিগড় ব্লক এবং পশ্চিম চাম্পা ছড়ার অন্তর্গত বিভিন্ন গ্রামে ১৮০টির উপর স্বাস্থ্য শিবির করেন। ২০৪টি এওয়ারনেস ক্যাম্প করেন, তাতে করে ৬৩০টি আধার কার্ড তৈরি করে দেন, ২৮১ জনকে আয়ুষ্মান কার্ড, ৫৭ জনকে কিসান নিধি সম্মান প্রদান করা হয়, ৩০২ দুই জনকে এস টি সার্টিফিকেট তৈরি করে দেওয়া হয়, ৩২৮ জনকে পি আর টি সি কার্ড করে দেওয়া হয় এবং ৩০৯ জন কে রেগার কার্ড ঠিক করে দেওয়া হয়। পাশাপাশি ২৪৯ জনকে কিষান রিচ কার্ড দেওয়া হয় বলে জনান জেলাশাসক। পাশাপাশি জীবন জ্যোতি, স্বাস্থ্য বীমা এবং অটল বীমা যোজনার অন্তর্গত ২২৫ জনকে বিমা প্রকল্পের আওতায় আনা হয় বলেও ত জানান খোয়াজেলা শাসক রজত পন্থ।এছা বিভিন্ন গ্রামের লোকদের সাথে কথা বলেন যে তাদের গ্রামের রাস্তা ঘাট,পানিয়জল, বিদ্যুৎ সহ এই ধরনের সুবিধা গুলির কি পরিমানের সুবিধা পাচ্ছে গ্রামের মানুষরা তার নিয়েও কথাবার্তা বলেন বলে জানান জেলা শাসক রজত পন্থ।কারন সমস্ত অনুষ্ঠানটি করা হয়েছে প্রধানমন্ত্রী ও ভারত মন্ত্রলায়ের নির্দেশ অনুযায়ী এই অভিযানটি চালানো হয়।



