Monday, September 21, 2026
বাড়িখবররাজ্যজিবি হাসপাতালে নতুন সুপার স্পেশালিটি ব্লক, ICU ও সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেসের উদ্বোধন

জিবি হাসপাতালে নতুন সুপার স্পেশালিটি ব্লক, ICU ও সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেসের উদ্বোধন

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে যুক্ত হলো একাধিক নতুন পরিষেবা। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন সুপার স্পেশালিটি ব্লক, ICU এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সপ্তাহের প্রথম দিন আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিতে, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়িকা মিনারানী সরকার সহ স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। উদ্বোধন পর্ব শেষে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা হাসপাতালের নতুন পরিষেবাগুলির পরিকাঠামো ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো, রোগীদের পরিষেবা এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক সম্মেলনে বিশেষভাবে জেনেরিক মেডিসিন এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। হাসপাতাল চত্বরে চুরি, ছিনতাই কিংবা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে হাসপাতাল চত্বরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তা শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানান তিনি। অন্যদিকে জেনেরিক মেডিসিনের বিষয়েও স্বাস্থ্য দপ্তর প্রয়োজন অনুযায়ী যথাসাধ্য ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন নতুন পরিষেবাগুলি চালুর ফলে জিবি হাসপাতালে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নতুন ICU এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্ট চালু হওয়ায় উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতালের পরিকাঠামো আরও কার্যকর হবে বলেও তিনি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য