Thursday, May 21, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজন গননাকে কেন্দ্র করে খোয়াই জেলা শাসকের উদ্যোগে শুরু হল তিন দিন...

জন গননাকে কেন্দ্র করে খোয়াই জেলা শাসকের উদ্যোগে শুরু হল তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২০ মে….. আগামী ১লা আগষ্ট থেকে শুরু হয় চলছে সমস্ত ভারত বর্ষের জন গননা। তার জন্য বুধবার থেকে খোয়াইতে শুরু হয় তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের ।দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১লা আগষ্ট থেকে ত্রিপুরা রাজ্যে শুরু হতে যাচ্ছে পরবর্তী জনশুমারি বা জনগণনা। এই বিশাল কর্মযজ্ঞকে সুচারুভাবে সম্পন্ন করতে বুধবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সূচনা করা হয়েছে।এদিন এই প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক রজত পন্থ, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী ,জন গননার ডেপুটি ডাইরেক্টর প্রসনজিৎ নাথ চৌধুরী, জেলার ব্লক আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। মূলত গণনাকারীদের কাজের পরিধি এবং তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি শেখাতেই এই‌ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা শাসক রজত পন্থ জানান, নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর দেশে ও রাজ্যে জনশুমারি হয়ে থাকে। সেই মোতাবেক ২০২১ সালে এই জন গননা হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর প্রকোপ থাকায় এবং লকডাউনের পরিস্থিতির কারণে তৎকালীন সময়ে এই প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী ২০২৬ সালের জুলাই মাসের ১৬ তারিখ থেকে এই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের জন গননার বিশেষত্ব হলো, শুধুমাত্র মানুষের সংখ্যা গণনা নয়, এর পাশাপাশি প্রতিটি বাড়ি-ঘরেরও (Housing Census) বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, আর্থ-সামাজিক অবস্থা এবং বাসগৃহের ধরন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাজ্যের সঠিক জনসংখ্যা ও পরিকাঠামোর চিত্র তুলে ধরতে এই গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিসংখ্যন হাতে থাকলে ভবিষ্যতে সরকারি প্রকল্প ও উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে। খোয়াই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জন গননার প্রক্রিয়ায় সাধারণ মানুষকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে যা দিয়ে যেকোন লোক সেই অ্যাপ এর মাধ্যমে নিজেই জন গননায় যোগদান করতে পারবে বলে জানান জেলা শাসক রজত পন্থ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য