জলের অপর নাম জীবন। একবেলা না খেয়ে বেঁচে থাকা সম্ভব হলেও জল ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়। তাই জল অপচয় বন্ধ করে জল সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এই বার্তা নিয়েই সচেতনতায় নামল মহিলা কলেজের ছাত্রছাত্রীরা।
“Save Water, Save Life”— অর্থাৎ জল সংরক্ষণ করলেই জীবনের অস্তিত্ব রক্ষা সম্ভব। একবেলা না খেয়ে থাকলেও জল ছাড়া জীবন ধারণ করা অসম্ভব। বিশ্বজুড়ে জলসংকট দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর জলশূন্য শহর হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে জলসংকটের কারণে দুর্বিষহ জীবনযাপন করছেন বাসিন্দারা। এই পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে জল অপচয় রোধে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে এসেছে মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা। কলেজের পড়াশোনার ফাঁকেই রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মধ্যে রিফলেট বিলি করতে দেখা যায় তাদের। তাদের একটাই লক্ষ্য— মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব বোঝানো এবং জল অপচয় বন্ধে উদ্বুদ্ধ করা।
ছাত্রছাত্রীদের মতে, আজ থেকেই যদি জল সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা যায়, তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ রাখা সম্ভব হবে এই অমূল্য সম্পদ। এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও।



