ভারতবর্ষকে জগতের শ্রেষ্ঠ করতে গেলে সেবার মাধ্যমে মানুষকে পূজো করতে হবে। রক্তদান এমনি এক সেবা। এতে অনেক লোকের উপকার হয়। শনিবার অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক রক্তদান শিবিরে এই কথা বলেন ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনের মহারাজ অমৃতানন্দজী। এদিন রাজধানীর বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করে।রক্তদান শিবিরে মহারাজ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার, সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক ,সম্পাদক বিশ্বজিৎ সাহা অন্যান্যরা। এই মেগা রক্তদান শিবিরে অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ডাগিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের রক্তদানে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।



