Saturday, May 9, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাষ্ট্রবাদী দলের মদ মত্য এক নব্য কর্মীর তাণ্ডবে অতিষ্ঠ খোয়াই ছোট বাঘাই...

রাষ্ট্রবাদী দলের মদ মত্য এক নব্য কর্মীর তাণ্ডবে অতিষ্ঠ খোয়াই ছোট বাঘাই এলাকার গ্রামবাসীরা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই মে..…..রাষ্ট্রবাদী দলের মদমত্য এক নব্য কর্মীর তাণ্ডবে গত তিন বছর ধরে খোয়াই চেরমা এলাকার ছোট বাঘাই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। ঘটনা বিবরণ দিয়ে ওই এলাকার এক বাসিন্দা উত্তম দাস জানান তাদের বাড়ির পাশে বসবাসকারী নব্য বিজেপি দলের কর্মী বিজয় দাস নামে এক টমটম চালক গত তিন বছর ধরে প্রতিদিন মধ্যরাতে মদমত্য অবস্থায় দা, লাঠি, ইট পাটকেল নিয়ে উত্তম দাসের বাড়িতে হামলা চালিয়ে আসছে গত তিন বছর ধরে। শুধু উত্তম দাসের বাড়ি নয় এলাকার প্রতিটি বাড়িতে এই ধরনের হামলা করছে বলে জানান উত্তম দাস। তাতে করে ছোট বাঘাই এলাকার গ্রামবাসীরা বিজয় দাসের কর্মকান্ডে বিতশ্রদ্ধ হয়ে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বিজয় দাস কে কেউ কিছু বললে ঐদিন রাতেই সে প্রচন্ড নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় দা নিয়ে ওদের বাড়িতে গিয়ে ভয় বিথী প্রদর্শন করে তাদেরকে শাসিয়ে আসে। এলাকাবাসীর বক্তব্য নব্য বিজেপি হওয়ার সুবাদে ভয় ভীতি প্রদর্শন করে এলাকাবাসী থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় কিনা সেই ধান্দায় এই ধরনের কাজ করে চলেছে বিজয় দাস। এলাকাবাসীর বক্তব্য বিজয় দাস এক প্রকার সারাদিন নেশাগ্রস্ত অবস্থায় ডুবে থাকে। অন্যদিকে বিজেপি দলের নাম ভাঙ্গিয়ে দলকে কলুষিত করতে এই ধরনের কাজ করে যাচ্ছে বিগত তিন বছর ধরে বলে অভিযোগ ওঠে ছোট বাঘাই এলাকা থেকে। এলাকাবাসীরা এলাকার প্রধান উপপ্রধান কে ডেকে নিয়ে সমস্ত বিষয়টি জানায় এবং বিজয় দাসের বিরুদ্ধে খোয়াই থানায় একটি মামলাও করে বলে জানান উত্তম দাস। রাতের অন্ধকারে বিজয় দাসের তাণ্ডবে এলাকার বাসিন্দা উত্তম দাসের বাড়ির সীমানার বেড়া ভেঙ্গে দেয় পাশাপাশি রাতের অন্ধকারে তার বাড়িতে ইট পাটকেল ছুড়ে মারে। প্রতিনিয়ত এই ধরনের কাজ করার কারণে উত্তম দাসের বাড়ির অনেকগুলি টিনের চাল ইট পাটকেলের কারণে ফুটো হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। কিন্তু রাষ্ট্রবাদী দলের এক নব্য কর্মী হওয়ার কারণে দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে এই বিজয় দাস। এক প্রকার তার ভয়ে এলাকাবাসী কিছু বলতে পারছ না এমনকি এলাকার বিজেপি কর্মীরাও বিজয় দাসের এই কাণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছেন। ঐ এলাকার বেশিরভাগ বিজেপি দলের সমর্থিত লোকের বক্তব্য বিজয় দাস নামে এই নব্য বিজেপি কর্মী দলের নাম ভাঙ্গিয়ে প্রতিনিয়ত এই ধরনের কাজ করে চলেছে তাতে করে দলের সুনাম যেমন নষ্ট হচ্ছে পাশাপাশি বিজেপি দলকে কলুষিত করতে এই বিজয় দাস মরিয়া হয়ে এই ধরনের আচরণ করছে। এই বিষয়ে অনেকেরই বক্তব্য পুলিশ প্রশাসন এবং দল যদি অতিসত্বর বিজয় দশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ওই এলাকায় বিজেপি দলের সুনাম অক্ষুন্ন থাকবে কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় রাষ্ট্রবাদী দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা এবং পুলিশ প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে বিজয় দাসের বিরুদ্ধে সেই দিকে তাকিয়ে রয়েছে খোয়াই চেরমা ছোট বাঘাই এলাকার গ্রামবাসীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য