Saturday, May 9, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জেলা রেডক্রস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির খোয়াই সুভাষ পার্ক...

খোয়াই জেলা রেডক্রস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির খোয়াই সুভাষ পার্ক কালী মন্দিরে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৮ই মে…..রেডক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় খোয়াই সুভাষ পার্ক কালীমন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের রক্তদান করতে রেড ক্রস সোসাইটির কর্মকর্তা ছাড়াও সাধারণ অংশের জনগণ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। তার মধ্যে বি এস এফ ,টি এস আর এর জোয়ান সহ ২১ জন রক্ত দান করেন।তার মধ্যে ৪ জন মহিলা রয়েছেন। এই রক্তদান শিবিরের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সুভাষ কালীবাড়ি এভারগ্রিন ক্লাবের সম্পাদক সুব্রত বনিক, রেডক্রস সোসাইটির জেলার সম্পাদক জয়ন্ত সাহা, রেডক্রস সোসাইটির খোয়াই জেলার অন্যতম সদস্য সরুপা দত্ত, সুস্মিতা রায় ও বীরেন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ সৌরভ দেববর্মা সহ সোসাইটির অন্যান্য সদস্যরা। এই রকম রক্ত দান কর্মসূচি গ্রহণ করার জন্য খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ রেড ক্রস সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ,পাশাপাশি খোয়াই জেলার সমস্ত অংশের জনগণকে এই ধরনের রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখেন যাতে মুমুর্ষ রোগীদের জন্য উপযুক্ত সময়ে রক্ত দেওয়া যায়। যদিও দেখা গেছে গত কয়েক মাস ধরে খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছিল। নির্বাচন কার্যবিধির জন্য গত কয়েক মাস ধরে রক্তদান শিবির একেবারেই হয়নি। যার ফলে খোয়াই জেলা হাসপাতালে ব্যাপক রক্ত সংকট দেখা দিয়েছিল। যার জন্য খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা ও অনেক চেষ্টা করেছিল রক্তদান শিবির করার জন্য কিন্তু এ ডি সি নির্বাচনের জন্য তা করা সম্ভব হয়নি। তবে রক্ত সংকটের বিষয় নিয়ে জেলাশাসকের সাথে কথা বললে তিনি জানান খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগ জেলার সমস্ত দপ্তরকে নিয়ে একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে যে রুটিন মাফিক ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দপ্তর থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেই অনুযায়ী জেলার বিভিন্ন জায়গায় আগামী কিছুদিনের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন চলতে থাকবে বিভিন্ন দপ্তরের উদ্যোগে। তবে পালা করে প্রত্যেকটি দপ্তর থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে গেলে আগামী দিন খোয়াই জেলা হাসপাতালের রক্ত সংকট টা অনেকটাই লাঘব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য