Thursday, May 7, 2026
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে ফের সরব টেট উত্তীর্ণরা, শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

নিয়োগের দাবিতে ফের সরব টেট উত্তীর্ণরা, শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

২০২৪ সালের টেট ওয়ান ও টেট টু পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার আবারও একযোগে নিয়োগের দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, টেট ওয়ান ও টেট টু মিলিয়ে মোট ১৮৫৬ জন যোগ্য প্রার্থীকে অবিলম্বে একসঙ্গে নিয়োগ দিতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ নিয়ে স্পষ্ট কোনও অবস্থান জানানো হচ্ছে না। কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট বার্তা না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে চাকরি প্রার্থীদের।

আন্দোলনরত এক প্রার্থী জানান, বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করা হলেও তাদের সেই সুযোগ দেওয়া হয়নি। ইতিমধ্যেই পাঁচ থেকে ছয়বার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, টেট টু উত্তীর্ণ এক চাকরি প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাইলে শিক্ষা ভবনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে চাকরি প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়ছে। তাদের একটাই দাবি, সব যোগ্য প্রার্থীকে একসঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে।

এদিনের বিক্ষোভকে কেন্দ্র করে শিক্ষা ভবন সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য