Tuesday, May 5, 2026
বাড়িখবররাজ্যআগরতলা রেল স্টেশনে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার ১

আগরতলা রেল স্টেশনে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার ১

আগরতলা রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে নেশা সামগ্রী সহ এক যুবককে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে জিআরপি থানার এসআই পঙ্কজ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশনের বিভিন্ন প্লাটফর্মে অভিযান চালায় ।তখন এক নম্বর প্লাটফর্মে এক যুবকের গতিবেধি দেখে তাদের সন্দেহ হয়। তারা যুবকটিকে আটক করে এবং তার ব্যাগে তল্লাশি চালায়। তলাশী চালিয়ে পুলিশ তার ব্যাগ থেকে ৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। সাথে সাথে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে যুবকটিকে গ্রেফতার করে ।ধৃত ধ্রুবকের নাম শ্রীকুমার দেববর্মা ,বয়স আনুমানিক ২৩ বছর ।তার বাড়ি পশ্চিম জেলার মান্দাই থানাধীন পাটনি এলাকায়। এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক রাজু ভৌমিক এই সংবাদ জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য