একটি স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এখন পর্যন্ত তিন পর্যায়ে সাতজনের একটি ছিনতাইবাজ দলকে পাকড়াও করল পশ্চিম থানার পুলিশ ।শনিবার রাতে পুলিশ চুরি যাওয়া স্বর্ণের চেইন সহ দুজনকে গ্রেফতার করে। এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানিয়েছেন ।এদিকে শনিবার গভীর রাতে এনডিপিএস -এর দুই মামলার আসামি পলাতক অনির্বাণ দাসকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ
সম্প্রতি রামনগরের এক বাড়ি থেকে কিছু টাকাসহ একটি স্বর্ণের চেইন চুরি হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পশ্চিম থানার পুলিশ ।তদন্তে নেমে পুলিশ ছিন্তাই ও চুরির কাজের সাথে জড়িত এমন তিন জনকে গ্রেফতার করে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে এই গ্যাংয়ের সাথে জড়িত আরও দুই অভিযুক্তকে জালে তোলে পশ্চিম থানার পুলিশ । ধৃতরা হল সায়ন সরকার এবং সোহেল মিয়া। বর্ডার গোল চক্কর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেনটি পুলিশ উদ্ধার করতে সমর্থ্য হয়। সায়ন সরকার এবং সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চুরি এবং বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতার করে ।শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় ।ধৃত অভিযুক্তরা হল জাকির হোসেন ,বাড়ি বিটারবন এবং সাগর দাস বাড়ি লংকামুড়া। তাদের কাছ থেকে নয় গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ ।এর বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ।রবিবার পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান। তিনি জানান ,তিন পর্যায়ে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে ।তাদের কাছ থেকে দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে ।ধৃতরা একটি গ্যাং এর সক্রিয় সদস্য ।এদের আরো কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে।এরা শহরের বিভিন্ন স্থানে চুরি এবং চিন্তাই এর কাজে জড়িত ।শনিবার রাতে ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
এদিকে পূর্ব থানার পুলিশ শনিবার গভীর রাতে দীর্ঘদিন ধরে পলাতক এনডিপিএস এর দুই মামলার আসামি অনির্বাণ দাসকে গ্রেফতার করে ।তার বাড়ি রাজধানীর জাগহরিমুড়া এলাকায়। শনিবার গভীর রাতে আড়ালিয়ার বাইপাস সংলগ্ন এলাকা থেকে তাকে পূর্ব থানার পুলিশ গ্রেফতার করে। তাকেও রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়।



