পৃথিবীর বিভিন্ন দেশ এবং ভারতবর্ষের সাথে রাজ্যেও শুক্রবার ২৫৭০ তম বুদ্ধ জন্মজয়ন্তী পালিত ।এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর কুঞ্জবনস্থিত বেনুবন বুদ্ধ বিহারে ।শুক্রবার সকালে বেনুবন বুদ্ধ বিহার থেকে একটি শান্তির মিছিল সংঘটিত করা হয় ।এরপর শুরু হয় বিশেষ প্রার্থনা সভা। প্রার্থনায় গোটা বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন চাকমা, মগ ,বড়ুয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের বুদ্ধ ধর্মাবলম্বীর জনগণ ।বিকেলে বেনুবন বুদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা সভায় উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ,তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ অন্যান্যরা। এদিন আগরতলার বেনুবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর ক্ষেমাসারা এই সংবাদ জানিয়েছেন।



