Friday, April 24, 2026
বাড়িখবররাজ্যঅঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ, আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দপ্তরে স্মারকলিপি প্রদান

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের বিক্ষোভ, আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দপ্তরে স্মারকলিপি প্রদান

নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আজ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে উপস্থিত হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এদিন তারা উচ্চ আদালতের রায়ের কপি দপ্তরের হাতে তুলে দিয়ে দ্রুত সেই রায় কার্যকর করার দাবি জানান।

জানা যায়, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গ্র্যাচুইটি এবং সামাজিক সুরক্ষা সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এই প্রেক্ষিতে বিষয়টি আদালতে গড়ায়। সর্বোচ্চ আদালত তাদের পক্ষে রায় দিয়ে গ্র্যাচুইটি ও সামাজিক সুরক্ষা প্রদানের নির্দেশ দেয়। তবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু সেখানেও সরকারের পরাজয় ঘটে এবং অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের পক্ষেই রায় বহাল থাকে।

এদিন দপ্তরে এসে কর্মী-সহায়িকারা স্পষ্ট জানিয়ে দেন, আদালতের রায় পাওয়ার পরও বাস্তবায়নে দেরি হওয়ায় তারা হতাশ। তাদের দাবি, সুপ্রিম কোর্ট ও উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত গ্র্যাচুইটি ও অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা কার্যকর করতে হবে।তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের এক প্রতিনিধি বলেন, “আমরা বহু বছর কাজ করার পর অবসরে গিয়েও প্রাপ্য সুবিধা পাচ্ছি না। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, এখন সরকারের উচিত দ্রুত তা বাস্তবায়ন করা।”

বাইট –

এদিকে, দপ্তরের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য