Friday, April 24, 2026
বাড়িখবররাজ্যআগরতলায় দুঃসাহসিক ছিনতাই কাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার, মোট ধৃত ৫

আগরতলায় দুঃসাহসিক ছিনতাই কাণ্ডে আরও তিনজন গ্রেপ্তার, মোট ধৃত ৫

আগরতলা, প্রতিনিধি: শহরের বুকে চাঞ্চল্যকর ছিনতাই কাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় আরও তিন ছিনতাইবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মূল মাস্টারমাইন্ডের জবানবন্দীর ভিত্তিতে গতকাল রাতে উত্তর গেইট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করেছে পুলিশ।

এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য দেন পূর্ব আগরতলা থানার ইনচার্জ সুব্রত দেবনাথ। তিনি জানান, গোটা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং খুব শীঘ্রই তাদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদী।

এই ঘটনায় শহরবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ালেও পুলিশের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য