Saturday, April 25, 2026
বাড়িখবররাজ্যজনসংখ্যা নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়ন নিয়ে মুক্তধারায় কনভেনশন

জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সামাজিক উন্নয়ন নিয়ে মুক্তধারায় কনভেনশন

রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন অনেকাংশেই নির্ভর করে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সামাজিক অগ্রগতির ওপর—এই বার্তাকে সামনে রেখে রাষ্ট্রীয় হিন্দু ফ্রন্ট ও জনসংখ্যা সমাধান ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কনভেনশন অনুষ্ঠিত হলো মুক্তধারা অডিটোরিয়ামে।

কনভেনশনে বক্তারা বলেন, অতীতে পরিবারের প্রতি ঘরে শিশু জন্মহার তুলনামূলকভাবে অনেক বেশি ছিল, যার ফলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য, বাসস্থান ও কর্মসংস্থানের ক্ষেত্রে ঘাটতি তৈরি হয় এবং সমাজে বৈষম্য ও অসাম্যতা বৃদ্ধি পায়। ফলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করা গেলে একটি দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠন দুটি দেশব্যাপী সচেতনতা বাড়াতে উদ্যোগ নিয়েছে।

এদিনের কনভেনশনের মূল আলোচ্য বিষয় ছিল জনসংখ্যা বৃদ্ধি এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজদুর মাইনোরিটি সেলের সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে, যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সামাজিক ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি পায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য