Thursday, February 5, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবন মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ডি...

বন মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ডি এন এ ক্লাবের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২রা ফেব্রুয়ারি…..বন মন্ত্রী অনিমেষ দেববর্মার হাত ধরে সোমবার দুপুর দুইটায় খোয়াই এর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুভ উদ্বোধন হলো ডি এন এ ক্লাবের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনদপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ, মহকুমা শাসক নির্মল কুমার ঝা, ত্রিপুরা বায়ো টেকনোলজির যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত ও বায়ো টেকনোলজির সম্পাদক মহেন্দ্র সিং, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়,পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা , প্রধান শিক্ষক রতন দেববর্মা সহ অন্যান্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পরবর্তীতে উপস্থিত অতিথিরা ডি এন এ ক্লাবের উদ্বোধন করেন । ছাত্রীদের দ্বারা তৈরি করা বিভিন্ন ধরনের মডেল গুলি পরিদর্শন করেন মন্ত্রি সহ অতিথিরা। এই বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্ররা নিজেরা তৈরি করেন একটি ড্রোন, সেই ড্রোন এর ব্যাবহারের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রী সহ অতিথিদের কাছে। তাছাড়া ডি এন এ ক্লাবে ছাত্ররা মন্ত্রী অনিমেষ দেববর্মা রক্তের গ্রুপ পরীক্ষা করে মুহূর্তের মধ্যে বলে দেন। তাতে খুশি হয়ে অনেকটাই প্রশংসা করেছেন ছাত্রদের এই বিষয়টিকে নিয়ে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থাৎ সম্পূর্ণ তত্ত্বাবধায়ন করেন বিদ্যালয়ের শিক্ষক রক্সন দাস।অনুষ্ঠানের শেষে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সমস্ত অতিথিরা। মন্ত্রী অনিমেষ দেববর্মা ডি এন এ ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন আজকের ছেলেমেয়েরা অনেক বিষয়ে অনেকেই এগিয়ে রয়েছে। এর প্রমাণ কিন্তু আজ পাওয়া গেল ডি এন এ ক্লাব এর উদ্বোধনের পর যেই ছেলেটি আমার রক্ত পরীক্ষা করল, এবং দৃঢ়তার সাথে পরিষ্কারভাবে আমার রক্তের গ্রুপ বলে দিল আসলেই সে এই বিষয়টির জন্য প্রশংসনীয়। শুধু তাই না ঐ ছাত্রের বিষয়ে তিনি এও বলেন যে উনি সেই ছাত্রের মধ্যে আগামী দিনের একজন বিশিষ্ট ল্যাব টেকনিশিয়ানকে দেখতে পাচ্ছেন।যে নাকি এই বিষয়ে এম ডি হবার যোগ্যতা রাখে।ও শুধু ত্রিপুরার মধ্যে সিমাবদ্ধ থাকবেনা সমস্ত ভারতের মেডিকেল ইনস্টিটিউট এর এম হবার যোগ্যতা অর্জন করতে পারে। অতিথিরা যখন ডি এন এ ক্লাবে ছাত্র-ছাত্রীদের দ্বারা তৈরি করা মডেল গুলির বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করছিলেন তখন খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পাঠরত একটি ছাত্রী তার মডেল বিষয়ে সম্পূর্ণ আলোচনাটি ইংরেজিতে করেন এই বিষয়টি নিয়ে মন্ত্রী ওই ছাত্রীদের এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন। মন্ত্রী আরো বলেন সারা রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন ইনস্টিটিউটে মোট ২২২ টি ডি এন এ ক্লাব রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের মাধ্যমে তৈরি করে দেওয়া হয়েছে। আরো বাকি ৫০ টি ডি এন এ ক্লাব তৈরি করা হবে গোটা রাজ্যে। এর মধ্যে খোয়াই জেলাতে আরো ২০টি ডি এন এ ক্লাব তৈরি করা হবে বলে তিনি জানান। পরিশেষে একটা কথাই বলতে হয় আসলে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পঠন-পাঠন জ্ঞান চর্চা, সংগীত চর্চা সব কিছুতে এগিয়ে রয়েছে খোয়াই মহাকুমার অন্যান্য স্কুল থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য