Saturday, February 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আয়োজিত মেগা যোগদানকে সার্থক করতে খোয়াই জেলার...

রাজ্যে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আয়োজিত মেগা যোগদানকে সার্থক করতে খোয়াই জেলার ছয়টি মন্ডল কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক প্রাক্তন সংসদ রেবতী কুমার ত্রিপুরার।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৬ই ডিসেম্বর.…….রাজ্যে প্রদেশ বিজেপি দলের উদ্যোগে আয়োজিত মেগা যোগদানকে সার্থক করতে বিভিন্ন জেলা সফর শেষ করে অবশেষে শনিবার সন্ধ্যায় খোয়াই জেলার ছয়টি মন্ডল কর্মকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জেলা সদর কার্যালয়ে।
রাজ্য বিজেপি দলের নির্দেশে এবং দলের উদ্যোগ আগামী ১০ই ডিসেম্বর আগরতলাতে হতে চলেছে মেগা যোগদান সভা। এই যোগদান সভাকে কেন্দ্র করে পূর্ব ত্রিপুরা আসনের প্রাক্তন সাংসদ তথা জনজাতি মোর্চার রাজ্য কমিটির নেতৃত্ব রেবতী কুমার ত্রিপুরা শনিবার সন্ধ্যায় খোয়াই জেলার ছয়টি বিধানসভার মন্ডল কার্যকর্তাদের নিয়ে খোয়াই জেলা কার্যালয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংসদ ছাড়া খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্ণ সিংহ রায়, খোয়াই জেলার সভাপতি বিনয় দেববর্মা, নমিতা দেববর্মা সহ অন্যান্যরা।এই দিন সাংগঠনিক সভার শেষে সন্ধ্যায় জেলা কার্যালয়ে ১৪ পরিবারের ৬১ জন ভোটার তিপরা মথা ও সি পি আই এম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন।এই দিন সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা বলেন এই দিন যোগদান পর্বটি ছিল সমস্ত যুবকদের নিয়ে। কারণ হঠাৎ করেই যুবকরা ওনার কাছে যোগদান করবেন বলে আবেদন জানা ।এবং তাদেরকে বিজেপি দলের পতাকা হাতে তুলে সাদরে গ্রহণ করে নেন। তিনি এও বলেন সি পি আই এম দল এবং তিপরা মথা দলের নেতৃত্বরা বিগত দিনে তাদের দলের যুবকদের অনেক ধরনের কাজের স্বপ্ন দেখিয়েছিলে। কিন্তু তারা সেই স্বপ্ন পূরণ করতে পারেনি। আর তাতে করে বিরোধী দলের যুবকরা বুঝে গেছেন সি পি আই এম দল ও তিপরা মথা দলের নেতৃত্বরা বিগত দিনে শুধু মিথ্যের আশ্বাস দিয়ে তাদের মাথায় টুপি পরিয়েছে। যুবকদের স্বার্থে তারা কোন কাজ করবে না বা করেওনি। আর এই যুবকদের স্বার্থে যদি কেউ কাজ করে থাকে তাহলে সেই কাজ করছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,এই জিনিসটা বুঝতে পেরেই এখন যুবকরা দলে দলে যোগদান করতে চাইছে তারই এক প্রতিফলন ঘটল এই দিন অনুষ্ঠানে যোগদান পর্বের মাধ্যমে।এছাড়া বক্তব্যের মূল পর্বে বলতে গিয়ে তিনি বলেন আগামী ১০ই ডিসেম্বর প্রদেশ বিজেপির নির্দেশ মূলে আগরতলাতে মেগা যোগদান সভার আয়োজন করা হয়েছে। যদিও সিদ্ধান্তটি বিজেপি দলের হলেও এই মেঘা যোগদান সভায় বিশেষ করে জনজাতি ভাই-বোনদের নিয়েই মূল যোগদান পর্বটি অনুষ্ঠিত হবে। এই মেগা যোগদান অনুষ্ঠান থেকে কেন্দ্র করে তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের সাংগঠনিক অনুষ্ঠান করে চলেছেন। যাতে করে জনজাতি ভাই-বোনেরা সঠিক নাম ঠিকানা এবং বিধানসভা ও ভোটকেন্দ্রের নাম নথিভূক্ত করে যোগদান করে ।সেই দিকে লক্ষ্য রাখতেই তিনি এই ধরনের সাংগঠনিক সভা করে চলেছেন। বিশেষ করে এই মেগা যোগদান সভাটি যাতে সত্যিকার অর্থেই যোগদান সভা হয় সেই দিকে গুরুত্বের সাথে সঠিক তালিকা তৈরি করেই যেন নামগুলি প্রকাশিত হয়। এর জন্য রাজ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে সব ধরনের সুবিধা প্রদান করা হবে বলে তিনি জানান। এর জন্য তিনি খোয়াই জেলার ছয়টি বিধানসভা কেন্দ্রের ছয়টি মন্ডল কর্মকর্তাদের আগামী ১০ ই ডিসেম্বর মেগা যোগদান সভাকে সামনে রেখে সেই ভাবেই তৈরি হবার জন্য আবেদন জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য